ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জে ভূমিহীনদের ঘর নির্মাণকাজ পরিদর্শনে উপসচিব কোরবান

ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন দুর্যোগ মন্ত্রণালয়ের উপ-সচিব কোরবান আলী। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ২ শতাংশ খাস জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন-গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ মন্ত্রণালয়ের উপ-সচিব কোরবান আলী। ১১ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার চুকইবাড়ী ও চিকাজানী ইউনিয়নের ৩২টি ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারদের ১৭২ জন সুবিধাভোগীর জন্য ১৭২টি ঘরের দ্রুত গতিতে কাজ চলছে। প্রতিটি ঘরের ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। ইতিমধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া ভূমিহীনদের ঘরের কাজ প্রায় শেষের দিকে, কাজের মান উন্নত করার লক্ষ্যে কর্মরত কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। ২০ জানুয়ারির পর ঘরগুলো আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে দিতে পারবো বলে আশা করছি।

দুর্যোগ মন্ত্রণালয়ের উপ-সচিব কোরবান আলী জানান, কাজের মান ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দেওয়া ভূমিহীনদের ঘরের কাজ আরো মজবুত করতে হবে। কোনপ্রকার ত্রুটি থাকলে পরবর্তীতে তারা অর্থের অভাবে কাজ করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ মন্ত্রণালয়ের সহকারী সচিব হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মহন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ভূমিহীনদের ঘর নির্মাণকাজ পরিদর্শনে উপসচিব কোরবান

আপডেট সময় ০৬:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১