ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দু’তিনদিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন সৌরভ

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আপতত প্রয়োজনীয় দু’টি রিং সৌরভ গাঙ্গুলীর ধমনীতে বসানো হচ্ছে না। তাই আগামী বুধবারের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি গাঙ্গুলী।

বাড়িতে ফিরে গেলেও, চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন গাঙ্গুলী। তার চিকিৎসারজন্য গঠিত নয় সদস্যের বোর্ড প্রয়োজনীয় দু’টি রিং বসানোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

আজ ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সাথে ভিডিও বৈঠক করেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এছাড়াও দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকরা ছিলেন ঐ ভিডিও বৈঠকে। বৈঠকে চিকিৎসকরা আপতত গাঙ্গুলীর ধমনীতে রিং না বসানোর সিদ্বান্ত নেন।

বৈঠকের পর চিকিৎসকেরা জানান, ‘এখন সুস্থ রয়েছেন গাঙ্গুলী। আগামী বুধবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে । আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কাল তাকে দেখতে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এদিন সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার রিপোর্ট সস্তোষজনক ছিল।’

গত শনিবার সকালে ব্যক্তিগত জিমে শরীর চর্চা করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করে মাথা ঘুড়ে গড়ে যান গাঙ্গুলী। পরে সাথে-সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায় , ‘রুটিন মেনে সকালে নিজের কাজ শুরু করেছিলেন গাঙ্গুলী। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে একটি হাসপাতালে আনা হয়। গাঙ্গুলীর হৃদপিন্ডে তিনটি ‘ব্লক’ ধরা পড়েছে। তার মধ্যে ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ‘ব্লক’ ছিলো। বাকি দু’টিতে প্রায় ৭০ শতাংশ। তখনই অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে ডান দিকের ধমনীতে একটি রিং বসানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দু’তিনদিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন সৌরভ

আপডেট সময় ০৮:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১