ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

জামালপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড, জরিমানা

মাদক ব্যবসায়ী শ্রীকৃষ্ণ রবিদাস

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় শীলকুড়িয়া নয়াপাড়ায় ৩১ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক একজন মাদক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম শ্রীকৃষ্ণ রবিদাস (২২)। তিনি শীলকুড়িয়া নয়াপাড়ার নসিমন রবিদাসের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহমুদা বেগমের উপস্থিতিতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে শীলকুড়িয়া নয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সেখানে একটি মুদি দোকানের পাশে রাস্তায় প্রকাশ্যে দেশীয় তৈরি চোলায় মদ সেবন করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি ও বিক্রয়ের উদ্দেশ্যে মদ নিজ হেফাজতে রাখার অপরাধে শ্রীকৃষ্ণ রবিদাসকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তার কাছ থেকে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জামালপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড, জরিমানা

আপডেট সময় ০৪:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১