ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: মাহমুদুল হাসান মুক্তা

নেতৃবৃন্দদের নিয়ে কেক কাটেন আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এর আগে জামালপুর জেলা কৃষকদল তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল। ৩১ ডিসেম্বর কর্মসূচির শেষ দিনে দুপুরে সরদারপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

জামালপুর জেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টারের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রেজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও সদর উপজেলা কৃষকদলের সভাপতি সরকার সুলতান আহমেদ বাদশাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ কৃষকদলের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ১০:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০