ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি বিষয়ে অবহিতকরণ সভা

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যা কবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার সহায়তা’ প্রকল্পের এ পর্যন্ত কাজের অগ্রগতি বিষয়ে এক অবহিতকরণ সভা ৩০ ডিসেম্বর জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। উদ্দেশ্য বর্ণনা করেন ওয়ার্ল্ড ভিশন এর ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যা কবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার সহায়তা’ প্রকল্পের ব্যবস্থাপক চন্দন চার্লস গোমেজ। অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুল হক, জোড়খালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক, বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াজেদ আলী, প্রকল্পের স্বেচ্ছাসেবক মনিষা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সুখজান বিবি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়ন সংঘের ওই প্রকল্পের পরিবীক্ষণ কর্মকর্তা কমল পাল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাস্তবায়নাধীন প্রকল্পটি সকল প্রকার নিয়ম নীতি রক্ষা করে অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করা হচ্ছে। বেসরকারি সংস্থাগুলো যেভাবে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয় তা থেকে আমাদের সকলের শিক্ষা নেয়া উচিৎ। সোনার বাংলা গড়তে হলে দুর্নীতিমুক্ত এবং দায়িত্বশীল ভূমিকা সবাইকে পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবুল মনসুর বলেন, জীবীকায়ন, আশ্রয়ন এবং খাদ্য ও পুষ্টি এ সময়ের বড় চাহিদা। এসব চাহিদা পূরণে সরকারের পাশাপাশি উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশনের মতো সংস্থাগুলো নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি আজকের এ ধরনের সভার আয়োজন করার জন্য সংস্থা দুটিকে ধন্যবাদ জানান।

সভা সূত্রে জানা যায়, উল্লেখিত প্রকল্পের আওতায় ২ হাজার ১১০টি পরিবার সরাসরি সুবিধা পাবে। এরমধ্যে ছাগল, হাঁস বিতরণ, বাড়ি ভিটা উঁচুকরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, নলকূপ মেরামত, লেট্রিন বিতরণ, কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক প্রচারণ ও উপকরণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ যে, ইউকে এইড এর অর্থায়নে কারিতাস ও ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহায়তায় ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যা কবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার সহায়তা’ প্রকল্প বাস্তবায়ন করছে উন্নয়ন সংঘ। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতকরণে কাজ করছে নিরাপদ নামে একটি নেটওয়ার্কিং সংগঠন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি বিষয়ে অবহিতকরণ সভা

আপডেট সময় ০৯:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০