ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজীব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দেওয়ানগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নগদ অর্থ বিতরণ

নগদ অর্থ বিতরণ করেন পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা।ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্হ স্থানীয় সরকার বিভাগের অতিদরিদ্র গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আইএসপিপি যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।

আইএসপিপি উপজেলা সুপারভাইজার আমিনুল ইসলাম জানান, উপজেলার ৮টি ইউনিয়নে ১০ হাজার ২০০ দরিদ্র গর্ভবতী মা ও শিশুর যত্ন সুরক্ষার জন্য ৩ কোটি ৯৯ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ হয়েছে। গত বছর ডিসেম্বর মাস থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। ২৪টি ধাপে যাচাই বাছাইয়ের পর ২৫ ধাপে পরিবারদের মোবাইল ফোনে টাকা দিয়েছে সরকার।

উপকারভোগী মায়েরা। ছবি: বাংলারচিঠিডটকম

২৯ ডিসেম্বর ২৬ ধাপে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ডাক বিভাগের নগদের মাধ্যমে এ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ডাকবিভাগের ডেপুটি ইন্সপেক্টর মশিউর রহমান, মাসুম মন্ডল, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহুরুল ইসলাম, এএসআই মামুন, যত্ন প্রকল্পের পাররামরামপুর ইউনিয়নের এসপিএ শহিদার রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দরিদ্র গর্ভবতী মা ও শিশুর যত্নের জন্য প্রতি মাকে প্রতিমাসে ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তিনমাস পর পর একসাথে তিনমাসের টাকা বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নগদ অর্থ বিতরণ

আপডেট সময় ০৯:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০