ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মো. সেন্টু মিয়া (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার পাকুল্যা মাধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেন্টুকে আটক করেন।

জানা গেছে, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মো. সেন্টু মিয়াকে আটক করা হয়। তিনি সদর উপজেলার রশিদপুর গাদাখালীর পাড় এলাকার মো. হোসেন আলীর ছেলে। তার কাছ থেকে একটি বাটন মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে।

সেন্টু মিয়ার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে মদসহ আটক ১

আপডেট সময় ১০:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০