ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো ইলেক্টোরাল কলেজ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত হলেন জো বাইডেন । ইলেক্টোরাল কলেজ ১৪ ডিসেম্বর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

এর মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার সকল প্রচেষ্টার সম্ভাবনা শেষ হয়ে গেল।

একইসঙ্গে আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়ার পথ উন্মুক্ত হল।

১৪ ডিসেম্বর নিজ শহর উইলমিংটন থেকে বাইডেন আমেরিকানদের নতুন করে পথ চলার আহ্বান জানিয়ে বলেছেন, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে, পুরনো ক্ষতকে ভুলে নতুন করে শুরু করার।

তিনি আরো বলেছেন, আমি হবো সকল আমেরিকানের প্রেসিডেন্ট।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর ট্রাম্প তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছেন। এ সংক্রান্ত অনেক মামলাও তিনি দায়ের করেন। কিন্তু তার সব মামলাই খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও তার মামলা খারিজ করে দেয়।

এছাড়া হাওয়া বদলের সর্বশেষ চিহ্ন দেখিয়েছে ট্রাম্পের কট্টর সমর্থনকারী ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ড। বোর্ড বলছে, ট্রাম্পের সময় শেষ। ট্রাম্পের করা আইনী চ্যালেঞ্জ গুলো নিজস্ব নিয়মে চলবে। তিনি এবং তার দল ফলাফল স্বীকার করে এবং সামনের দিকে এগিয়ে চলে দেশকে সহায়তা করতে পারে।

এদিকে বাইডেনের শপথের আগে আরো একটি আনুষ্ঠানিকতা বাকী রয়ে গেছে। আগামী ৬ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সভাপতিত্বে কংগ্রেসের অধিবেশনে ইলেক্টোরাল ভোট গণনা হবে।

উল্লেখ্য, ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ৫১.৩ শতাংশ অর্থাৎ আট কোটি ১৩ লাখ ভোট পেয়ে রেকর্ড গড়েছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৬.৮ শতাংশ বা সাত কোটি ৪২ লাখ ভোট।

এছাড়া বাইডেন প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো ইলেক্টোরাল কলেজ

আপডেট সময় ০১:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০