ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

মেলান্দহের হাজরাবাড়ী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাজরাবাড়ী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা স্ক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : ইমরান মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভাধীন হাজরাবাড়ী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মেলান্দহের এসিল্যান্ড মো. সিরাজুল ইসলাম।

জানা গেছে, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যবসায়ী হাজরাবাড়ী বাজারের দুই একরের অধিক পরিমাণ জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। জমি দখলমুক্ত করার লক্ষ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী ৩৯ জন দোকান মালিককে তাদের সমস্ত স্থাপনা উচ্ছেদ করার জন্য এর আগে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ দখলদাররা আদালতের নির্দেশনা উপেক্ষা করেন। এই পরিস্থিতিতে এসিল্যান্ড মো. সিরাজুল ইসলাম ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে হাজরাবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় হাজারাবাড়ী পৌরসভার প্রশাসক ও মেলান্দহের ইউএনও তামিম আল ইয়ামিন ও মেলান্দহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। টানা প্রায় চার ঘন্টা ধরে চলে উচ্ছেদ অভিযান। এ সময় দোকানপাটের পাকা-আধাপাকা দুই শতাধিক অবৈধ স্থাপনা স্ক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এসিল্যান্ড মো. সিরাজুল ইসলাম এ প্রসঙ্গে এ প্রতিবেদককে বলেন, নবগঠিত হাজরাবাড়ী পৌরসভার অধীনে হাজরাবাড়ী বাজারের সরকারি পেরিফেরিকৃত প্রায় দুই এক ১৮ শতাংশ জমি অবৈধভাবে দখল করে পাকা-আধাপাকা ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন স্থানীয়রা। আদালতের নির্দেশনা অনুযায়ী দুই শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করে পুরো জমি দখলমুক্ত করা হলো। এখানে হাজরাবাড়ী পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মেলান্দহের হাজরাবাড়ী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ০৯:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০