ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

সরিষাবাড়ীতে জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে যুবক খুন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়ার আসরের ৫০ টাকার ভাগবাটোরা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ঘে আলম মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছে। ১৩ ডিসেম্বর ভোর রাতে উপজেলার পৌর এলাকার কাঠিয়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলম মিয়া পৌরসভার কাঠিয়ার বাড়ী গ্রামের তমছের আলীর ছেলে। ওই গ্রামের পশ্চিম পাশে নবা আলীর পানি সেচ ঘরে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলে আসছিল। ১২ ডিসেম্বর দিনভর জোয়া খেলায় হেরে যায় আলম মিয়া। এক পর্যায়ে মাত্র ৫০ টাকার জন্য খেলার স্থানে কাঠিয়ারবাড়ী এলাকার হাছেন মেঠের ছেলে মুক্তা মিয়া ও ফজলের ছেলে সুমন আলমকে মারধর করে। পরিবারের লোকজন মারামারির খবর পেয়ে আলমকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। ১৩ ডিসেম্বর ভোরে আলমকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। সকালে স্থানীয়রা আলম মিয়ার লাশ সেচ ঘরের পাশে গাছের নিচে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক ঘটনা স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম এ প্রতিবেদককে জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

সরিষাবাড়ীতে জুয়ার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে যুবক খুন

আপডেট সময় ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০