ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

সরিষাবাড়ীতে শ্মশান ঘাট মন্দিরে দুর্বৃত্তের হানা

ঝালুপাড়া শ্মশান ঘাটের কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মহা শ্মশান ঘাট মন্দির থেকে একটি পানির পাম্প চুরির ঘটনা ঘটেছে। ১০ ডিসেম্বর গভীর রাতে উপজেলার পৌর এলাকার ঝালুপাড়া শ্মশান ঘাটের কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও শ্মশান ঘাট সূত্র জানায়, উপজেলার পৌরসভার ঝালুপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের শেষকৃত দাহের জন্য নির্মাণ করা হয় শ্মশান ঘাট। পাশেই কালী মন্দির। ১০ ডিসেম্বর গভীর রাতে শ্মশান ঘাটের কালী মন্দিরে লোহার খাঁচা ভেঙ্গে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা বলেন, ১১ ডিসেম্বর সকালে ধানাটা এলাকা থেকে মৃত এক ব্যক্তির শেষকৃত্য করতে আসে পরিবারের লোকজন। পানির প্রয়োজন হওয়ায় পাম্প দিয়ে পানি উঠাতে গিয়ে দেখেন যে পাম্পটি রাখার খাঁচা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে আমরা আসি। তিনি আরো বলেন, শ্মশান ঘাটে প্রায়ই চুরির ঘটনা ঘটে। তবে পানির পাম্পটি কে বা কারা চুরি করেছে এখনো আমরা জানি না। থানায় অভিযোগ দেওয়া হবে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, ঝালুপাড়া শ্মশান ঘাট মন্দিরে চুরির ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

সরিষাবাড়ীতে শ্মশান ঘাট মন্দিরে দুর্বৃত্তের হানা

আপডেট সময় ০৮:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০