ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদনে মার্কিন বিশেষজ্ঞদের সমর্থন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি অনুমোদন প্রদানের পক্ষে ১০ ডিসেম্বর সমর্থন দিয়েছেন। এর ফলে গণ টিকাদানের পদক্ষেপেরে ক্ষেত্রে পরবর্তী দেশ হিসেবে আমেরিকার পথ সুগম হলো। খবর এএফপি’র।

খবরে বলা হয়, এমন এক সময় এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হলো যখন বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারেরও অধিক মানুষ প্রাণ হারালো এবং এতে দেশটির মোট মৃত্যু সংখ্যা ৩ লাখের মাইল ফলকের দিকে এগিয়ে চলছে।

এদিকে উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকালে মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন এ সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।

কানাডা, বাহরাইন এবং সৌদি আরবও এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাগ্রহে ভ্যাকসিনগুলোর সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে ইউরোপীয় ব্লকের নিজস্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দুই সপ্তাহ ধরে সাইবার আক্রমণ হওয়া সত্ত্বেও এগুলো অনুমোদনের পথে রয়েছে।

ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এএফডিএ) আয়োজিত সভায় স্বাধীন বিশেষজ্ঞরা ১৬ বছর বয়সের উর্দ্ধে মানুষের স্বাস্থ্য রক্ষায় দুই ডোজ ভ্যাকসিন প্রদানের জরুরি অনুমোদনের পক্ষে ১৭ ভোট বিপক্ষে ৪ ভোট দেন। এ ব্যাপারে একজন ভোটদানে বিরত থাকেন।

এক্ষেত্রে ভোটাভুটির বাধ্যবাধকতা না থাকলেও কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক জরুরি ব্যবহার অনুমোদন (ইইউএ) আশা করা হচ্ছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদনে মার্কিন বিশেষজ্ঞদের সমর্থন

আপডেট সময় ১২:১৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০