ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে নারী সাংবাদিক নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বন্দুকধারীর গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে চলমান খুনের ঘটনার সবশেষ শিকার হলেন তিনি।

মালালা মাইওয়ান্দ নামে ওই সাংবাদিক জালালাবাদে নিজের কর্মস্থলের পথে ছিলেন। এসময় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে তার গাড়ির চালক মোহাম্মদ তাহিরও নিহত হন।

এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

আফগানিস্তনে টার্গেট কিলিং নিয়ে সম্প্রতি নিন্দা জানায়, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন। তার পরই হত্যার এ ঘটনা ঘটলো।

মাইওয়ান্দ স্থানীয় ইনিকাস টিভি এবং রেডিওতে কর্মরত ছিলেন। কর্মস্থলে আসার পথে অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, হামলা চালিয়ে আততায়ীরা পালিয়ে যায়।

সামাজিককর্মী হিসেবে কাজ করতেন মাউওয়ান্দ। দেশটিতে নারী সাংবাদিকদের প্রতিকূলতা তুলে ধরে এর আগে বক্তব্য দিয়েছিলেন তিনি।

রয়টার্স নিউজ এজেন্সি জানায়, তার মা’ও সমাজকর্মী ছিলেন। ৫ বছর আগে তিনিও অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন।

বৃহস্পতিবারের (১০ ডিসেম্বর) এ হত্যাকাণ্ড তদন্তের আহ্বান জানিয়েছেন আফগানিস্তানে ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্ল্যাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে নারী সাংবাদিক নিহত

আপডেট সময় ০৮:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০