ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

পৌর আওয়ামী লীগের আয়োজনে ৭ ডিসেম্বর সন্ধ্যায় পৌর শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাকোয়াত মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, প্রচার সম্পাদক জাফর আলী মিষ্টি, দপ্তর সম্পাদক আনিছুল হক মুকুল,  শ্রমিকলীগের সভাপতি আক্কাস আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল হক মান্না, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক ও কাউন্সিলর মামুন অর রশিদ মামুন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার শত্রুরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দেওয়ানগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় ০৬:২১:২০ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০