ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বকশীগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘আমরা সবাই কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজভিত্তিক উন্নয়ন সংগঠনের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর অক্সফ্যাম বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের অয়োজনে মেরুচরচর ইউনিয়নের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন।

ওরিয়েন্টেশনে মেরুরচর ইউনিয়নের বিভিন্ন সমাজ ভিত্তিক সংগঠন (সিবিও) নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশনে প্রতিবন্ধী মানুষের নিরাপদ পানি, স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়, প্রতিবন্ধিতার ধরন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ নিয়ে আলোচনা, পরিবার ও সমাজে প্রতিবন্ধী মানুষের অবস্থা ও অবস্থান, প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে পরিচর্যাকারী, প্রতিবন্ধী বিষয়ক বাংলাদেশ সরকারের নীতিমালা, সামাজিক নিরাপত্তা বেষ্টনির ধারণাসহ বিভিন্ন বিষয়ের আলোকে আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বকশীগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০