ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শ্রীবরদীতে নিখোঁজের চারদিন পর পাহারাদারের লাশ উদ্ধার

লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিখোঁজের চারদিন পর জলাশয় থেকে সোহেল ওরফে বাবু (৩০) নামে ইটভাটার এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ নভেম্বর সকালে উপজেলার সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশের একটি জলাশয় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু স্থানীয় গোলাপ আলীর ছেলে ও জেইউবি ইটভাটার পাহারাদার।

নিহত বাবুর মা খোদেজা বেগম ও স্ত্রী ইয়াছমিন জানান, বাবু দীর্ঘদিন যাবত একই গ্রামের জেইউবি ইটভাটায় পাহারাদার হিসেবে কাজ করতেন। ২৪ নভেম্বর বিকালে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ২৮ নভেম্বর সকালে রাস্তার পাশের একটি জলাশয়ে বাবুর লাশ দেখতে পায় পথচারীরা। তারা দাবি করেন, বাবুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত বাবুর সহকর্মী সাইদুর রহমান জানান, ঘটনার দিন সন্ধ্যায় খাবার খাওয়ার কথা বলে সে বাড়িতে গেলেও আর ফিরে আসেনি।

ওই ইটভাটার কয়লা শ্রমিক শফিকুল ইসলাম বলেন, বাবু সবার সাথে মিলেমিশে কাজ করতো। কারো সাথে তেমন কোনো বিরোধ ছিল না। আজ সকালে জানতে পারি তার লাশ পানিতে পড়ে আছে।

থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, লাশের পরনে লুঙ্গি ও গায়ে জাম্পার ছিল। পানিতে থাকার কারণে লাশ অনেকটাই ফুলে গেছে। লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শ্রীবরদীতে নিখোঁজের চারদিন পর পাহারাদারের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০