ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বেতন বৈষম্য নিরসনের দাবিতে সরিষাবাড়ীতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে সরিষাবাড়ীতে কর্মবিরতি পালন করেন স্বাস্থ্যকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নিয়োগবিধি সংশোধন করে বেতনবৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কর্মবিরতি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন পরিষদ সরিষাবাড়ী শাখা। ২৬ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন।

এসময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। তাঁদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

তারা আরো বলেন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির কারণে আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনসহ দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে বলে তারা বলেন।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা শাখার সভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক কামরুল হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, সহসভাপতি লুৎফর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বেতন বৈষম্য নিরসনের দাবিতে সরিষাবাড়ীতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

আপডেট সময় ০৬:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০