ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আমেরিকানরা নির্বাচনের ফল পাল্টানোর পক্ষে যাবে না : বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার উদ্যোগের পক্ষে আমেরিকানরা দাঁড়াবে না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার আহ্বানের প্রেক্ষিতে বাইডেন ২৫ নভেম্বর এ কথা বলেন।

থ্যাংকস গিভিং হলিডে’র প্রাক্কালে নিজ শহর উইলমিংটনে এক বক্তব্যে বাইডেন বলেন, আমেরিকানরা সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেছে এবং পরে আমরা এর ফলাফলকে সম্মান করেছি।

তিনি বলেন, এই দেশের জনগণ ও দেশের আইন ছাড়া অন্য কোন কিছুর পক্ষে দাঁড়াবে না।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে ট্রাম্প একের পর এক জালিয়াতির অভিযোগ তুলছেন। যদিও এসব অভিযোগের পক্ষে তিনি অর্থপূর্ণ কোন প্রমাণ দেখাতে পারেন নি।

এছাড়া পেনসিলভেনিয়ায় সমর্থকদের তিনি বলেছেন, আমাদেরকে নির্বাচনের ফলাফল উল্টে দিতে হবে। কারণ এতে জালিয়াতি হয়েছে।

এ প্রেক্ষিতে বাইডেনের এ বক্তব্য ট্রাম্পের বিপক্ষে তাদের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

এদিকে পরাজয় স্বীকার না করলেও ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন। গত ২৩ নভেম্বর তিনি বলেছেন, ক্ষমতা হস্তান্তর দেখভাল করা জেনারেল সার্ভিসেস এডমিনিষ্ট্রেশানের (জিএসএ) এর যা করণীয়, তা তাদের অবশ্যই করা উচিত।

এরপর থেকে বাইডেন টিম জিএসএ’র সাথে ক্ষমতা হস্তান্তর নিয়ে তাদের কাজ শুরু করেছে। এছাড়া ২৪ নভেম্বর বাইডেন তার নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। সে সময়ে তিনি বলেছেন, এটি এমন একটি টিম যা আমেরিকার ফিরে আসার প্রতিনিধিত্ব করে। পিছু হটা নয় আমেরিকা এখন বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকানরা নির্বাচনের ফল পাল্টানোর পক্ষে যাবে না : বাইডেন

আপডেট সময় ০৪:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০