ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। পূর্বের আহ্বায়ক কমিটি বাতিল করে ২৪ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জামালপুর জেলা বিএনপি।

সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিক সওদাগরকে আহ্বায়ক ও ফকরুজ্জামান মতিনকে সদস্য সচিব করে ৯৯ সদস্য বিশিষ্ট করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পৌর বিএনপিতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্সকে আহ্বায়ক ও আইনজীবী মো. আনিছুজ্জামান গামাকে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটি গঠনের পর বকশীগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা দেখা দিয়েছে। এর আগের কমিটিতে ত্যাগী নেতারা স্থান না পাওয়ায় দীর্ঘ তিন বছরেও আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি ওই কমিটির শীর্ষ স্থানীয়রা।

এবারের কমিটিগুলোতে দলের প্রবীণ ও ত্যাগী নেতারা স্থান পাওয়ায় উচ্ছ্বাস দেখা দিয়েছে বকশীগঞ্জ বিএনপিতে।

নবগঠিত কমিটির মাধ্যমে ত্যাগীরা মূল্যায়িত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় ০৩:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০