ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরেই টিকা দেওয়ার কাজ শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র ডিসেম্বরের প্রথমার্ধেই টিকা দেওয়ার কাজ শুরু করবে বলে আশা করছে। ২২ নভেম্বর দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একজন স্বাস্থ্য কর্মকর্তা এ খবর জানান।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ তীব্র হওয়ার প্রেক্ষাপটে সর্বশেষ এ সুখবর দিল যুক্তরাষ্ট্র।

এর আগে ২০ নভেম্বর মার্কিন কোম্পানী ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক তাদের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে। এছাড়া মার্কিন কোম্পানি মর্ডানা তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের টিকাদান কর্মসূচির প্রধান মুনসেফ সালোয়ি সিএনএনকে বলেছেন, ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশান(এফডিএ) অনুমোদন দেয়ার ২৪ ঘন্টার মধ্যে টিকা দান কেন্দ্রগুলোতে টিকা পৌঁছানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

সালেয়ি টিকা দেয়ার কাজ শুরুর নির্দিষ্ট দিনক্ষণও জানান। ডিসেম্বরের ১১/১২ তারিখ থেকে টিকা দেয়া শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

ফাইজারের টিকার বিষয়ে সিদ্ধান্ত নিতে এফডিএ’র ভ্যাকসিন উপদেষ্টারা ১০ ডিসেম্বর বৈঠকে বসবেন।

সালোয়ি জানান, ডিসেম্বরেই প্রায় ২ কোটি লোককে টিকা দেয়া হবে। এর পর প্রতি মাসে ৩ কোটি লোককে পর্যায়ক্রমে টিকার আওতায় নেয়া হবে।

এদিকে বিশ্বের করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে করোনা সংক্রমণে মারা গেছে আড়াই লাখেরও বেশি লোক।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আগামী সপ্তাহের থ্যাংকস গিভিং হলিডেতে বাড়িতে অবস্থান করতে জনগণের প্রতি আহবান জানিয়েছে। কিন্তু লোকজন এ সতর্কতা উপেক্ষা করেই বিমানবন্দরের দিকে ছুটছে।

এ প্রেক্ষিতে দেশটির সংক্রামক বিষয়ক শীর্ষ কর্মকর্তা এন্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ২ কোটি লোক হয়তো ভ্যাকসিন পাবে। কিন্তু জনগণ হলিডে’র এ সময়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি উন্নতির বদলে আরো খারাপ হতে পারে।

সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘সার্বিক অর্থে আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি’।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরেই টিকা দেওয়ার কাজ শুরু

আপডেট সময় ০২:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০