ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মৃত্যুর হুমকি পাবার পর নিরাপত্তার জন্য গানম্যান পেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে হুমকি দেয়া হয়েছে, তাই তার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

ঘটনাটি উদ্বেগজনক বলে উল্লেখ করে নিজামউদ্দিন আরও বলেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এ জাতীয় বিষয় কখনই কাম্য হতে পারে না। আমরা বিষয়টি জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নিচ্ছে।’

সিলেট সদর উপজেলার শাহপুরের তালুকদারপাড়া এলাকা থেকে মহসিন তালুকদার নামে এক ব্যক্তি গত ১৫ নভেম্বর রাত ১২ টার পর ফেসবুক লাইভ ভিডিওতে এসে সাকিবকে হত্যার হুমকি দেন।

বৃহস্পতিবার ভারতের কলকাতায় একটি পূজা মন্ডপ উদ্বোধনের জন্য বিশ্বসেরা এই অলরাউন্ডারকে একটি ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

ভিডিওতে সাকিবকে উদ্দেশ্য করে মহসিন বলেছিলেন, ‘একটি পূজা মন্ডপের উদ্বোধন করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তাকে অবশ্যই হত্যা করতে হবে।’

পরে ফেসবুক লাইভ এসে নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব। তিনি জানান, কোন পূজা মন্ডপ উদ্বোধন করেননি। এজন্য প্রকাশ্যে ক্ষমাও চান তিনি।

তবে যাই হোক, বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে মহসিনকে গ্রেপ্তার করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব

আপডেট সময় ১০:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০