ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

রোমানিয়ায় হাসপাতালে অগ্নিকান্ড, ১০ করোনা রোগীর মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রোমানিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৪ নভেম্বর একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকান্ডে সেখানে চিকিৎসাধীন ১০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। হাসপাতালের এক মুখপাত্র এ কথা জানান।

পায়াট্রা নিয়াম শহরের এই হানপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে সন্ধ্যায় আগুন ছড়িয়ে পড়ে। পরে জরুরি বিভাগ এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে।

হাসপাতালের মুখপাত্র ইরিনা পোপা বলেন, “আগুনে ১০ জনের মৃত্যুও কথা ঘোষণা করা হয়েছে এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।”

এদের মধ্যে ৮ জন আগুনে পুড়ে মারা গেছে এবং অপর ২ জন উদ্ধারের পরে মারা গেছেন।

জরুরি কর্মকর্তারা বলেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোগিদের বাঁচাতে চেষ্টা চালিয়েছিলেন, এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

আগুন লাগার কারণ জানা যায়নি তবে প্রসিকিউটর জেনারেল এই ঘটনার তদন্ত শুরু করেছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

রোমানিয়ায় হাসপাতালে অগ্নিকান্ড, ১০ করোনা রোগীর মৃত্যু

আপডেট সময় ১২:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০