ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে ওষুধের দোকানে অভিযান, জরিমানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ওষুধের দোকানে লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, ফার্মাসিস্ট না রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। ৪ নভেম্বর দুপুরে উপজেলার পৌর এলাকার হাসপাতাল সড়ক ও শিমলাবাজারে এ অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ।

জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার হাসপাতাল সড়ক ও শিমলাবাজার এলাকায় ৪ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, দোকানে ফার্মাসিস্ট না রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার অপরাধে সাত ওষুধের দোকানদারকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হাসপাতাল সড়কে ইউসুফ মেডিকেল ফার্মেসিকে ২ হাজার, ভাই ভাই ফার্মেসিকে ৩ হাজার, মাহাদী ফার্মেসিকে ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল ফার্মেসি ২ হাজার ও মেসার্স মাওয়া ফার্মেসিকে ১ হাজার এবং শিমলাবাজারের অঞ্জুলী ফার্মেসিকে ৩ হাজার ও ভাই ভাই-২ ফার্মেসিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জামালপুর জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌরি আমির বশাকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ওষুধের দোকানে অভিযান, জরিমানা

আপডেট সময় ০৫:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০