ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে এক নারী নিহত, আহত ১

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পিকআপ-মোটরসাইকে সংঘর্ষে মোটরসাইকেলআরোহী রৌশনারা (৫৫) নামে একজন নারী নিহত এবং মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। ৩ নভেম্বর দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের পোল্যাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রৌশনারা দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর গ্রামের ফজলে হুদা সুজন (৩০) ৩ নভেম্বর দুপুরে মোটরসাইকেলে তার নিকটাত্মীয় রৌশনারাকে নিয়ে দেওয়ানগঞ্জে জমি রেজিস্ট্রির কাজ শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথে দুপুর ২টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের পুল্যাকান্দী এলাকার ঈমান আলী মাস্টারের বাড়ির সামনে তাদের মোটরসাইকেলের সাথে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলারোহী রৌশনারা এবং মোটর সাইকেলচালক ফজলে হুদা সুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রৌশনারাকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুনিবুর রহমান জানান, পিককাপ গাড়ি জব্দ করা রয়েছে। নিহত রৌশনারার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে এক নারী নিহত, আহত ১

আপডেট সময় ০৯:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০