ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

শেরপুরে আওয়ামী লীগের সম্পাদকের ওপর হোটেল শ্রমিকের সন্ত্রাসী হামলা

হাসপাতালে চিকিৎসাধীন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে এক হোটেল শ্রমিক। ৩১ অক্টোবর রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কের সেতুর ওপর এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত লিটনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারী মঞ্জু (৩২) পৌরশহরের পূর্ব চককাউরিয়া এলাকার গুচ্ছু মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রাতে মোতাহারুল ইসলাম লিটন পৌর শহরের তাঁতিহাটি এলাকার বাসা থেকে দলীয় কার্যালয়ে মোটরসাইকেলে আসছিলেন। এ সময় দলীয় কার্যালয় সংলগ্ন সেতুর ওপর এলে রহস্যজনক কারণে হোটেল শ্রমিক মঞ্জু পিছন থেকে রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরই হামলাকারী মঞ্জুকে আটক করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে হাসপাতালে দেখতে আসে। পরে হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী তারিকুল ইসলাম ভাসানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সংশ্লিষ্ট থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, হামলাকারীকে আটক ও আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

শেরপুরে আওয়ামী লীগের সম্পাদকের ওপর হোটেল শ্রমিকের সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০১:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০