ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে কৃষিপণ্য উৎপাদন বিপণনে প্ল্যাটফর্ম গঠন পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস : সচেতনতা ও প্রতিরোধ এবং একজন ডা. জাকির হোসেন মাদারগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১১০ কোটি টাকার গবাদিপশু  সরিষাবাড়ীতে চড়ক পূজা, জমজমাট মেলা, উপচে পড়া ভিড় নবাঙ্কুরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মিশিগানে বাইডেনের সঙ্গে প্রচারণায় যোগ দিচ্ছেন ওবামা, শেষ মুহূর্তের প্রচারণায় পেনসিলভেনিয়ায় ট্রাম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রে মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে দু’পক্ষই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ৩১ অক্টোবর মিশিগানে প্রচারণা চালাবেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। এই প্রথমবারের মতো তার সঙ্গে যুক্ত হচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তারা উভয়ে ফ্লিন্ট ও ডেট্রয়েট শহরে গাড়ি সমাবেশে অংশ নেবেন।

এদিকে একই দিনে পেনসিলভেনিয়ায় প্রচারণা চালাবেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন অনেকটাই ম্লান হয়ে পড়েছে করোনা মহামারির কারণে। ৩০ অক্টোবর একদিনে দেশটিতে ৯৪ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মোট ৯০ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত। মারা গেছে প্রায় ২ লাখ ৩০ হাজার আমেরিকান।

এ প্রেক্ষিতে দেশটিতে এবারে রেকর্ড পরিমাণ ভোটার আগাম ভোট দিয়েছে। নির্বাচনের দিন ভিড় এড়াতেই ইতোমধ্যে ৮ কোটি ৬০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

মিশিগানে বাইডেনের সঙ্গে প্রচারণায় যোগ দিচ্ছেন ওবামা, শেষ মুহূর্তের প্রচারণায় পেনসিলভেনিয়ায় ট্রাম্প

আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০