ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকুনা এলাকা থেকে খুন ও বিভিন্ন মামলার আসামিসহ চারজন মাদক ব্যবসায়ীকে ৬ গ্রাম হেরোইন ও ৭০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ২৯ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার নটার কান্দা গ্রামের মো. ফারুক আহম্মেদের ছেলে সৈয়দ মোস্তাক আহম্মেদ (৩৮), সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে মো. লালন মিয়া (২৮), সিমলা পল্লী তারিয়াপাড়ার মো. দুলাল মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৩) ও চাপারকুনা (ভাটিপাড়া) গ্রামের মৃত কান্তে শেখের ছেলে মো. আবুল হোসেন (৫২)।

উদ্ধার হেরোইন ও ইয়াবা। ছবি : বাংলারচিঠিডটকম

জানা গেছে, ২৯ অক্টোবর রাত সোয়া নয়টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল সরিষাবাড়ী উপজেলার চাপারকুনা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের এ জেড এম কামাল উদ্দিনের বাড়ির সামনে সরিষাবাড়ী-ধনবাড়ী সড়ক থেকে মাদক ব্যবসায়ী সৈয়দ মোস্তাক আহম্মেদ, মো. লালন মিয়া, মো. দেলোয়ার হোসেন ও মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন ও ৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এর মধ্যে আসামি সৈয়দ মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে খুনসহ একাধিক, মো. লালন মিয়ার বিরুদ্ধে মারামারি ও মো. আবুল হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২১ হাজার টাকা মাত্র।

আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০