ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় ডাংধরা ইউপি সদস্য কেরামত গ্রেপ্তার

সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ডাংধরা ইউপি সদস্য কেরামত আলী। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

তালাক দেওয়া সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউপি সদস্য কেরামত আলী কেরুকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় চেংটিমারী গ্রামের আজিজুল হকের ছেলে। ২৮ অক্টোবর ওই নারীর দায়ের করা মামলার ভিত্তিতে রাতেই ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ইউপি সদস্য কেরামত আলীর দ্বিতীয় স্ত্রী ছিলেন ধর্ষণচেষ্টার অভিযোগকারী ওই নারী। তাদের এক কন্যা সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জের ধরে পরবর্তীতে তাকে তালাক দেন কেরামত আলী। তালাক দেওয়ার পরও ওই নারীর সাথে যোগাযোগ রাখতেন কেরামত আলী। ২৭ অক্টোবর রাতে ওই নারীর বাড়িতে গিয়ে তার সরলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন কেরামত আলী।

এ সময় ওই নারীর ডাকচিৎকারে প্রতিবেশীরা কেরামত আলীকে হাতেনাতে আটক করে। গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর কেরামত আলী ঘটনার আপসের চেষ্টা চালায়। কিন্তু ওই নারী এতে রাজি হননি। তাকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২৮ অক্টোবর রাতে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

মামলা দায়েরের পর স্থানীয় সাননন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জোয়াহেরুল ইসলাম ২৮ অক্টোবর রাতেই ওই এলাকা থেকে ইউপি সদস্য কেরামত আলীকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করেন। ২৯ অক্টোবর সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার কেরামত আলীকে জামালপুর আদালতে পাঠিয়েছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম এ প্রতিবেদককে জানান, তালাক দেওয়ার পরও সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার কেরামত আলীকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় ডাংধরা ইউপি সদস্য কেরামত গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০