ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শ্রীবরদীতে বাঁশঝাড়ে মিলল রাজমিস্ত্রির লাশ

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সাকলাইন (৩০) নামে এক রাজমিস্ত্রিকে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ২৭ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে পৌরশহরের পূর্ব ছনকান্দা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করে গলায় রশি বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে রাখে। নিহত সাকলাইন ওই গ্রামের মৃত মন্ডল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৬ অক্টোবর দিবাগত রাত ১০টার দিকে বাড়ির পাশে ঈদগা মাঠ বাজারে সাকলাইন চা খেতে যান। এ সময় চায়ের স্টলে তাকে আশপাশের লোকজনের সাথে কথা বলতে দেখেছে অনেকে। এরপর রাতে বাড়ি ফিরেনি সে। ২৭ অক্টোবর সকালে সাকলাইনের লাশ বাড়ির পাশের বাঁশঝাড়ে ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে।

তারা আরও জানায়, বাঁশঝাড়ে যেখানে সাকলাইনের লাশ ঝুঁলেছিল তার নিচে ও আশপাশে রক্ত ছিল। তাই ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যার পর বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।

নিহতের স্ত্রী পারভিন ও ছেলে সোহাগ মিয়া জানায়, তাদের প্রতিবেশী রাইস মিল মালিক আজগড় আলীর সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। প্রতিপক্ষরা সাকলাইনকে পরিকল্পিতভাবে হত্যা করে বাঁশঝাড়ে লাশ ঝুলিয়ে রেখেছে বলে তারা অভিযোগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শ্রীবরদীতে বাঁশঝাড়ে মিলল রাজমিস্ত্রির লাশ

আপডেট সময় ০৬:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০