ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ২৭ অক্টোবর সকালে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জাতীয় বার্তা সংস্থা বাসস’কে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৪৮) ২৭ অক্টোবর সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল-হামোদি এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে রাষ্ট্র প্রধান স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য গত ১৪ অক্টোবর দুবাই যান। সংযুক্ত আরব আমীরাতের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা চলে।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘ দিন ধরে চোখের গ্লুকোমাজনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন।
রাষ্ট্রপতির বিদেশে চিকিৎসাকালে তাঁর সহধর্মিণী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সঙ্গে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০১:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০