ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে যুবক আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিন মিয়া (২৩) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। ২৫ অক্টোবর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রাম থেকে আটকের পর ২৬ অক্টোবর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ওই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলায় পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের এক সন্তানের জননীকে (৩৫) প্রতিবেশী বখাটে রবিন দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। ২১ অক্টোবর গভীর রাতে সে ওই নারীর ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারীর ডাক-চিৎকার করলে রবিন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরদিন ২২ অক্টোবর সকালে ওই নারীর পরিবার রবিনের পরিবারের কাছে অভিযোগ জানালে তারা বিষয়টি এড়িয়ে যায়। পরে সরিষাবাড়ী থানায় তিনি লিখিত অভিযোগ দিলে ২৫ অক্টোবর রাতে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ রবিনকে তার নিজবাড়ি থেকে আটক করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, ভিকটিমের লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আটক বখাটে যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সরিষাবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে বখাটে যুবক আটক

আপডেট সময় ০৪:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০