ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ভ্যাকসিন জাতীয়করণ করলে মহামারি না কমে বরং তা আরও দীর্ঘায়িত হবে : ডব্লিউএইচও প্রধান

টেডরস আধানম গেব্রিয়াসিস

টেডরস আধানম গেব্রিয়াসিস

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর প্রধান ভবিষ্যতে যে কোন করোনার ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন।

বার্লিনে আয়োজিত তিন দিনব্যাপী ওয়ার্ল্ড হেলথ সামিটের উদ্বোধনী অধিবেশনে এক ভিডিও বক্তব্যে সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এ আহ্বান জানান।

তিনি বলেন, করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সম্মিলিতভাবে কাজ এবং দরিদ্র দেশগুলোর ভ্যাকিসন পাওয়া নিশ্চিত করা।

তিনি সতর্ক করে বলেন, ভ্যাকসিন জাতীয়করণ করলে মহামারি না কমে বরং তা আরও দীর্ঘায়িত হবে। ভ্যাকসিনকে অবশ্যই বৈশ্বিক পণ্যে পরিণত করতে হবে।

বিশ্বে করোনার ভ্যাকসিন তৈরিতে বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশকিছু ভ্যাকসিন বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এর মধ্যে ১০টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের একেবারে চুড়ান্ত ধাপে রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপানসহ আরো কিছু দেশ ইতোমধ্যে ভ্যাকসিন তৈরির কোম্পানিগুলোর সাথে চুক্তি করেছে। কিন্তু ভ্যাকসিন পাওয়ার দৌড়ে দরিদ্র দেশগুলো পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে কোভ্যাক্স নামে পরিচিত আন্তর্জাতিক প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু প্রকল্পটি তহবিল সংকটে ভুগছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ভ্যাকসিন জাতীয়করণ করলে মহামারি না কমে বরং তা আরও দীর্ঘায়িত হবে : ডব্লিউএইচও প্রধান

আপডেট সময় ০১:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০