ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

মাদারগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আটক মাদক কারবারি এবং তার কাছ থেকে উদ্ধার গাঁজা ও মোবাইল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুরের আভিযানিক দল ১৩ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাদক কারবারির নাম মো. লাহীবুর রহমান (২১)। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জামফল গ্রামের মো. বিন্তু আকন্দের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকায় ১৩ অক্টোবর রাত সাতটার দিকে একটি অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের চাঁদপুর মোড়ের মো. সোহেল রানার মুদি দোকানের দক্ষিণ পাশে রাস্তা থেকে মাদক কারবারি মো. লাহীবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা মাত্র।

আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

মাদারগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৯:৩৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০