ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু, বাঁশঝাড়ে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে ট্রাক্টরপাচায় চতুর্থ শ্রেণির ছাত্র এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম বিশাল মিয়া (১০)। ওই গ্রামের কৃষক মনোয়ার হোসেনের ছেলে সে। ১৪ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে। একই দিন বকশীগঞ্জ পৌরসভার তিনানিপাড়ায় বাঁশঝাড়ে ঝুলন্ত গোলাম মোস্তফা (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, উপজেলার মেরুর চর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের কৃষক মনোয়ার হোসেন ১৪ অক্টোবর সকালে বাড়ির কাছেই ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যান। মনোয়ার হোসেন সকাল ১০টার দিকে ট্রাক্টরের ইঞ্জিন বন্ধ করে বাড়িতে নাস্তা করতে যান। এ সময় তার ছেলে বিশাল মিয়া ট্রাক্টরটি চালু করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সে পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত যায়। শিশুটি স্থানীয় ভাটি কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।

অপরদিকে ১৪ অক্টোবর সকালে বকশীগঞ্জ পৌরসভার তিনানিপাড়া এলাকায় বাঁশঝাড়ে ঝুলন্ত গোলাম মোস্তফা (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তি স্থানীয় মৃত হাসমত আলীর ছেলে। স্থানীয়রা এভাবে তার মৃত্যুকে রহস্যজনক বলে ধারণা করছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন বলে তার স্বজনরা দাবি করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট এ প্রতিবেদককে জানান, ট্রাক্টরচাপায় শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ না থাকায় স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে দাফন করেছে। অপরদিকে বাঁশঝাড় থেকে উদ্ধার করা গোলাম মোস্তফার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু, বাঁশঝাড়ে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০