ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

আইপিএল : কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরের ২৪ সেপ্টেম্বর রাতের ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

স্লো ওভার রেটের বোলিংএর জন্য ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে ব্যাঙ্গালুরু কোহলিকে। আইপিএল কমিটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চলতি মরসুমে এই প্রথম স্লো-ওভার রেটের ঘটনা ঘটলো। ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলিকে ১২ লাখ টাকা জরিমানা করা হল।’

গতরাতে দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিলো ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে ফিল্ডিংএ নামে ব্যাঙ্গালুরু। পাঞ্জাবের ওপেনার ও অধিনায়ক লোকেশ রাহুল আসরে প্রথম সেঞ্চুরির নজির গড়েন। রাহুল ৬৯ বলে অপরাজিত ১৩২ রান করেন। আইপিএলের ইতিহাসে যেকোন ভারতীয়র সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। ফলে ব্যাঙ্গালুরুকে ৯৭ রানে হারায় রাহুলের পাঞ্জাব। লজ্জাজনকভাবে হারের পর জরিমানার দুঃসংবাদটাও শুনতে হয়েছে কোহলিকে। প্রতিপক্ষ অধিনায়ক রাহুলের ক্যাচ দু’বার ফেলেন কোহলি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘ঠিক কোথায় ভুল হলো, তা আমরা জানি। ম্যাচ হারের জন্য আমিই সব দায় নিচ্ছি। এমন কিছু দিন আসে, সবকিছুই বিপক্ষে যায়। সেগুলো মেনে নিতে হবে। এখন আমারে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনে অনেক বড় পথ।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

আইপিএল : কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা

আপডেট সময় ০৭:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০