ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে ১২টি সেনট্রাডল বড়িসহ এক কারবারি আটক

আটক মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

আটক মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মিলন বাজার এলাকা থেকে ১২টি সেনট্রাডল-৭৫ (টাপেনট্রাডল-৭৫ মি.গ্রা) বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ২০ সেপ্টেম্বর বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

আটক মাদক কারবারি হলেন মো. ফজলুল হক (৫৫)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদারগঞ্জ উপজেলার মিলন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার বালিজুড়ি বাজারস্থ স্বপন মেডিক্যাল হল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সংলগ্ন রাস্তা থেকে মাদক কারবারি মো. ফজলুল হককে আটক এবং তার কাছ থেকে সেনট্রাডল-৭৫ (টাপেনটাডল-৭৫ মি. গ্রা.) বড়ি উদ্ধার করা হয়। বড়িগুলোর আনুমানিক মূল্য ৩ হাজার ৬০০ টাকা মাত্র।

আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে ১২টি সেনট্রাডল বড়িসহ এক কারবারি আটক

আপডেট সময় ০২:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০