ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলে শুভ সূচনা ধোনির চেন্নাই সুপার কিংসের

বাংলারচিঠিডটকম ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ত্রয়োদশ আসরে শুভ সূচনা করেছে চেন্নাই সুপার কিংস।

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লিগের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ৫ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার মুম্বাইকে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে চেন্নাই। ব্যাট হাতে ২৮ বলে ৪৬ রানের সূচনা করেন মুম্বাইয়ের দুই ওপেনার অধিনায়ক রোহিত ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকানো রোহিত ১২ ও ডি কক ২০ বলে ৩৩ রান করে ফিরেন।

এরপর মুম্বাইয়ের পক্ষে সৌরভ তিওয়ারির ৩১ বলে ৪২ রান ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। কাইরন পোলার্ড ১৮ ও জেমস প্যাটিনসন ১১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান পায় মুম্বাই। চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি ৩৮ রানে ৩ উইকেট নেন।

১৬৩ রানের লক্ষ্যে ৬ রানেই প্যাভিলিয়নে ফিরেন চেন্নাইয়ের দুই ওপেনার মুরলি বিজয় ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। বিজয় ১ ও ওয়াটসন ৪ রান করেন। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৮৫ বলে ১১৫ রানের জুটি গড়ে চেন্নাইয়ের জয়ের ভীত গড়েন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসি ও আম্বাতি রাইদু।

ম্যাচ সেরা রাইদু ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৮ বলে ৭১ রানে ফিরলেও, ৪৪ বলে ৬টি চারে ৫৮ রানে অপরাজিত থেকে যান ডু-প্লেসি। শেষদিকে, ইংল্যান্ডের স্যাম কারান ৬ বলে ১টি চার ও ২টি ছক্কায় ১৮ রানের টর্নেডো ইনিংস চেন্নাইয়ের জয়কে সহজ করে দেন। ২ বলে শূন্য রানে অপরাজিত ছিলেন ৪৩৭ দিন পর মাঠে নামা চেন্নাইয়ের ধোনি।

বাংলারচিঠিডটকমে আরও পড়ুন :

শোয়ার্টজমানের কাছে হার মানলেন নাদাল 

টিভিতে ২০ সেপ্টেম্বরের খেলা সূচি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলে শুভ সূচনা ধোনির চেন্নাই সুপার কিংসের

আপডেট সময় ০১:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০