ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বকশীগঞ্জে ৮ নম্বর বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধন

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং এর কার্যক্রমের মাধ্যমে পুলিশ আপনাকে সেবা দিতে প্রস্তুত রয়েছে। এখন থেকে কোন সেবা গ্রহণকারীকে থানায় যেতে হবে না। পুলিশই আপনার দ্বারে দ্বারে ঘুরবে বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ১৫ সেপ্টেম্বর বিকালে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সীমা রানী সরকার বলেন, ছোট ছোট সমস্যা, মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন পৌর বিট (৮ নম্বর) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় বিট পুলিশিং এর উদ্বোধনী অনুষ্ঠানে এসময় স্বাগত বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ৮ নম্বর বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০