ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ইংল্যান্ডে নিষিদ্ধ করা হচ্ছে ৬ জনের বেশি লোকের সামাজিক সমাবেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাস বিস্তারের লাগাম টেনে ধরতে ইংল্যান্ডে ছয়জনের বেশি মানুষের সামাজিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন। ৯ সেপ্টেম্বর স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, নতুন এ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাসা-বাড়ি, পার্ক, বার ও রেস্তোরাঁসহ ইনডোর ও আউটডোর উভয় স্থানে সামাজিক সমাবেশের সর্বোচ্চ সংখ্যা ৩০ জন থেকে কমিয়ে ছয়জন করা হচ্ছে। আর এ পদক্ষেপ আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে।

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) পরিবেশিত খবরে বলা হয়, ‘এ নিষেধাজ্ঞা শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র বা কোভিড-১৯ নিরাপত্তা বিশিষ্ট বিবাহ অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া এবং সংগঠিত দলীয় খেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’

স্থানীয় সংবাদপত্রের খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা নতুন করে বেড়ে যাওয়ার কারণে ডাউনিং স্ট্রীট ৯ সেপ্টেম্বর তড়িগড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সরকারি সুত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর নতুন করে মোট ২ হাজার ৯৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মে মাসের পর থেকে প্রতিদিনের বৃদ্ধির হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৯শ’ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখা বেড়ে ৪১ হাজার ৬৭৫ জনে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ইংল্যান্ডে নিষিদ্ধ করা হচ্ছে ৬ জনের বেশি লোকের সামাজিক সমাবেশ

আপডেট সময় ১২:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০