ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে দুই মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত: তথ্য প্রতিমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা আব্দুল করীম ও আব্দুর রহমান

মুক্তিযোদ্ধা আব্দুল করীম ও আব্দুর রহমান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আব্দুর রহমান ও আব্দুল করীম নামে দুই মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ৮ সেপ্টেম্বর বিকালে সম্পন্ন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে আব্দুল করীম ও ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে আব্দুর রহমান নিজ নিজ বাড়িতে মারা যান।

দুই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু।

জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামের মৃত গাদু মন্ডলের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল করীম ৮ সেপ্টেম্বর সকাল ৮টায় নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে পৌর এলাকার ধানাটা গ্রামের মৃত ওবায়দুল্লাহ বেপারীর ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জামালপুরে অবস্থানরত নিজ বাসায় ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে দুই মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত: তথ্য প্রতিমন্ত্রীর শোক

আপডেট সময় ১১:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০