ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক : নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

অবহেলাজনিত কারণে এ ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদি হয়ে ৫ সেপ্টেম্বর রাতে ফতুল্লা মডেল থানায় এই মামলা দায়ের করেন।

এ ঘটনার অবহেলার জন্য তিতাস গ্যাস কতৃপক্ষ, ডিপিডিসি ও মসজিদ কমিটি দায়ি থাকতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণ অবহেলার কারণে ঘটেছে। এ জন্য পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

ওসি বলেন, মামলায় নাম উল্লেখ করে কাউকে আসামি করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে গঠিত তদন্ত রিপোর্টে যারা দোষী হবে তারাই এ মামলার আসামি হবে। তাদেরকে এ মামলায় আইনের আওতায় আনা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা

আপডেট সময় ০৭:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০