ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় সালাম জানান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা খাতুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আলী (৭০) আর নেই। ৪ সেপ্টেম্বর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। ৫ সেপ্টেম্বর দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেরপুর জেলার নকলা উপজেলার মৃত রফিজ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী খন্দকার মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। ৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ৫ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে তার মরদেহ জামালপুর শহরের কাছারিপাড়ায় নিজ বাসায় নিয়ে যায় স্বজনরা। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

৫ সেপ্টেম্বর দুপুরে জোহর নামাজের পর স্থানীয় চামড়াগুদাম এলাকায় আল জামিয়াতুল হাফিজিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে জানাজা নামাজের আগে জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, পুলিশ পরিদর্শক মো. রাশেদুল হাসান রাশেদ ও জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন।

সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী মো. সিরাজুল হক, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক মেয়র শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, মুক্তিযোদ্ধা মো. সুজায়েত আলী ফকিরসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর জানাজায় অংশ নেন। পরে জামালপুর পৌর কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আপডেট সময় ০৭:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০