ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই আলোকে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জামালপুরের ইসলামপুর পৌর এলাকার বিট পুলিশিং কার্যক্রমের ১৪ নম্বর বিট ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার মোশারফগঞ্জ বাজারে ৩ সন্ধ্যায় এই কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আব্দুল কাদের শেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, প্যানেল মেয়র অংকন কর্মকার প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। পুলিশ কর্মকর্তারাই সেবা নিয়ে যাবেন মানুষের কাছে। তবে মামলাসহ কিছু আইনগত বিষয়ে থানায় আসতে হবে। গ্রামাঞ্চলে ইউনিয়ন, ওয়ার্ড এবং শহরের মহল্লাগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) এর দায়িত্ব থাকবেন। আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ১২:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০