ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ইসলামপুরে ৫৩০ জন কৃষক পেলেন মাসকালাই বীজ, ধানের চারা ও সার

একজন কৃষকের হাতে ধানের চারা তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাসকলাই বীজ, রোপা আমন ধানের চারা ও সার বিতরণ করা হয়েছে।

কৃষকদের বন্যার পরবর্তী ক্ষতি পুষিয়ে উঠতে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৩৩০ জন কৃষককে ১ বিঘা জমির পরিমাণ ধানের চারা ২০০ কৃষককে মাসকলাই বীজ ও প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে ৩ সেপ্টেম্বর বিকালে কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ও যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে, সে লক্ষ্যে মাষকলাই এবং বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে চাষে উদ্বুদ্ধ করতে রোপা আমন ধান, মাসকলাই বীজ ও সার প্রণোদনা দেওয়া হচ্ছে।

এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুর রউফ সঞ্চালনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ইসলামপুরে ৫৩০ জন কৃষক পেলেন মাসকালাই বীজ, ধানের চারা ও সার

আপডেট সময় ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০