ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগান নিয়ে সামাজিক অপরাধ দমন, ছোট ছোট সমস্যা সহজে সমাধান করা ও পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জামালপুর জেলা পুলিশের সহযোগিতায় এবং বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ৩ সেপ্টেম্বর ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়নে এবং ২ নম্বর বগারচর ইউনিয়নে বিট হিসেবে কার্যক্রম শুরু করা হয়।

বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

পৃথক পৃথক আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়ন বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম, সাধুরপাড়া বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আল ফারুক, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা মমতাজ আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৭:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০