ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত

ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রমের কার্যালয় উদ্বোধন

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যের আলোকে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিট পুলিশিং কার্যক্রমের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার দক্ষিণ দরিয়াবাদ সনি সিনেমা হল সংলগ্ন ৩০ আগস্ট বিকালে এই কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র আব্দুল কাদের শেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, প্যানেল মেয়র অংকন কর্মকার, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া তার বক্তব্যে বলেন, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার) স্যার এর দিকনির্দেশনায় এই কার্যক্রমের কার্যালয় উদ্বোধন করা হয়। পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে।

বিট পুলিশিংয়ের মূল ধারণা হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই সেবা নিয়ে যাবেন মানুষের কাছে। তবে মামলাসহ কিছু আইনগত বিষয়ে থানায় আসতে হবে। বর্তমান করোনার পরিস্থিতিতে চরম বিপদে না পড়লে মানুষ থানামুখী হওয়ার সম্ভাবনা কম। গ্রামাঞ্চলে ইউনিয়ন, ওয়ার্ড এবং শহরের মহল্লাগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তারাই এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা

ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রমের কার্যালয় উদ্বোধন

আপডেট সময় ০১:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০