ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

আইনজীবী নজরুল ইসলাম দুলু’র একাদশ মৃত্যুবার্ষিকী ৩০ আগস্ট

মরহুম আইনজীবী নজরুল ইসলাম দুলু

মরহুম আইনজীবী নজরুল ইসলাম দুলু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

৩০ আগস্ট জামালপুরের প্রথিতযশা এবং প্রখ্যাত আইনজীবী নজরুল ইসলাম দুলু’র একাদশ মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের ৩০ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ার মন্টাগো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি সুদীর্ঘ বছর অত্যন্ত সুনামের সাথে আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

মরহুম নজরুল ইসলাম দুলু একাধিকবার জামালপুর আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। জামালপুর জেলা বার এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জেলা ন্যাপ এর সভাপতি হিসেবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি হিসেবে জামালপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন তিনি।

মরহুম নজরুল ইসলাম দুলু’র চার ছেলে। তাদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্র প্রবাসী। বড় ছেলে রাফিউল ইসলাম রাফি জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করে যুক্তরাষ্ট্রে আইনপেশায় নিয়োজিত রয়েছেন, মেঝো ছেলে মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু ব্যবসায়ী ও বাংলারচিঠিডটকম এর প্রকাশক, তৃতীয় ছেলে শুভ চিকিৎসক হিসেবে সুদূর প্রবাসে সুনাম অর্জন করছেন এবং সবার কণিষ্ঠ ছেলে সাদমান ইসলাম শান্ত ঢাকায় ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করছে।

আইনজীবী নজরুল ইসলাম দুলু মুক্তিযুদ্ধের চেতনায় দেশে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানে অকাতরে সাহায্য সহযোগিতা করতেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার ছেলেরা সকলের কাছে দোয়া চেয়েছেন। বাংলারচিঠিডটকম পরিবার মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

আইনজীবী নজরুল ইসলাম দুলু’র একাদশ মৃত্যুবার্ষিকী ৩০ আগস্ট

আপডেট সময় ১২:১৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০