ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরিষাবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২৯ আগস্ট বিকাল ৫টায় সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ বিটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

এ সময় প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের সকল নিরাপত্তার জন্য পুলিশ সদা প্রস্তুত। বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যই হলো পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কোন দুর্ঘটনা হলে পুলিশ যাতে তাড়াতাড়ি ঘটনার স্থলে পৌঁছতে পারে এসব দিক বিবেচনায় নিয়ে এই কার্যক্রমের যাত্রা। ধাপে ধাপে এই সেবার মান আরও বাড়ানো হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে বিট পুলিশিং সেন্টার করা হবে। বিট পুলিশিং কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, মহাদান বিট পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম, বিট সহকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম, এএসআই আশরাফুল আলমসহ স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার সুধীজন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০