ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে নকল ডলার ব্যবসার খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে মানুষ

পুলিশের হাতে আটক বকশীগঞ্জ উপজেলার ডলার পতারক চক্রের ৫ সদস্য। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সক্রিয় হয়েছে অবৈধ ডলার পার্টি। মানুষকে বিদেশী ডলার দেওয়ার আশ্বাস দিয়ে ডেকে এনে লাখ লাখ টাকা লুট করছে নকল ডলার পার্টির সদস্যরা।

বকশীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে জমজমাট নকল ডলার ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে।

গত ২৫ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর গ্রামের ৫ ডলার প্রতারক শেরপুর সদর থানায় আটক হয়েছেন। এরমধ্যে বকশীগঞ্জ পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার হোসেনের দুই ছেলে সাকিব মিয়া ও সাগর মিয়াকেও আটক করা হয়েছে। তারাও ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

জানা গেছে, বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নকল ডলার ব্যবসা চলছে। এসব নকল ডলার ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন দূরদূরান্তের মানুষ।

বিশেষ করে বকশীগঞ্জ পৌর এলাকার মেষের চর, বড়ই তারী, মেরুরচর ইউনিয়নের মেরুরচর, টুপকার চর, সর্দারপাড়া, দেওয়ানগঞ্জ উপজেলার শেক পাড়াসহ কয়েকটি এলাকায় নকল ডলার প্রতারকদের দৌরাত্ম বেড়ে গেছে। প্রায় সময়ই এসব এলাকা ডলার প্রতারক কর্তৃক প্রতারণার খবর পাওয়া যাচ্ছে।

প্রথমে ডলার প্রতারকরা ফেসবুক ও মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে দূরদূরান্তের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে থাকেন। পরে তাদের কম মূল্যে বেশি ডলার দেওয়ার লোভ দেখিয়ে এলাকায় এনে সর্বত্র হাতিয়ে নিয়ে বিদায় করে দেওয়া হয়। একই সাথে পুলিশকে জানালে হুমকি ধামকিও দেওয়া হয়। চক্রটি ভিন্ন কৌশল ব্যবহার করে প্রতিনিয়ত জমজমাট প্রতারণা করে যাচ্ছেন। অনেকে ভয়ে মুখ খুলতে চান না।

পৌর এলাকার মেষের চর গ্রামে নকল ডলার ব্যবসা প্রতারণার দায়ে সম্প্রতি দুই জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় বকশীগঞ্জ থানা পুলিশ। এরপরও থেমে নেই প্রতারক চক্রটি। মেষের চর গ্রামের পৌর কাউন্সিলর আকতার হোসেনের দুই ছেলে ডলার প্রতারনা ঘটনায় শেরপুর থানায় আটক হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়। স্থানীয়দের দাবি প্রতিনিয়ত এই অবৈধ ব্যবসা করে যাচ্ছে চক্রটি। এদের প্রতারণায় কয়েকজন নারীও জড়িত রয়েছেন।

এই চক্রের সদস্যদের ধরতে না পারলে তারা আরও বিস্তার লাভ করতে পারে।

ইতোমধ্যে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কতুবের চর গ্রামে অবৈধ ডলার ব্যবসা প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় ও সচেতনতা মূলক সভা করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।

তিনি ডলার চক্রের সদস্যদের ধরিয়ে দিতে ও তাদের সম্পর্কে তথ্য দিতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, অবৈধ ডলার ব্যবসায়ীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা পুলিশ সব সময় তৎপর থাকায় তারা অন্য এলাকায় গিয়ে প্রতারণা করা চেষ্টা করছে। এই চক্রটির ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বকশীগঞ্জে নকল ডলার ব্যবসার খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে মানুষ

আপডেট সময় ০৭:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০