ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

আটক ভুয়া এমবিবিএস চিকিৎসক ও তার সহযোগী। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জালাল আহমেদ (৪০) নামে একজন ভুয়া এমবিবিএস চিকিৎসক ও তার সহযোগী রাসেল মিয়াকে (২২) আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ক্যাপ্টেন জালাল ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২৬ আগস্ট দুপুরে তাদের আটক করা হয়।

পরে তার মালিকানাধীন জালাল ডায়াগনোস্টিক সেন্টারটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ঘটনাস্থল থেকে প্যাথলজিক্যাল পরীক্ষার-নিরীক্ষার যন্ত্রপাতি, ওষুধ, ভুয়া এনআইডি কার্ড, ব্যবস্থাপত্র, সিল, প্রচারপত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১)-এর কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এ প্রতিবেদককে জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হাসান আহমেদের ছেলে জালাল আহমেদ। সে নিজেকে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন, এমবিবিএস ও এফসিপিএসসহ অনেকগুলো ডিগ্রিধারী পরিচয়ে দিয়ে সরিষাবাড়ীতে এসে ব্যবস্থাপত্রে সেনাবাহিনীর লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট সকাল থেকে দুপুর নাগাদ পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তারই মালিকানাধীন ক্যাপ্টেন জালাল ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় তাকে এবং তার অপর সহযোগী পিংনা আমতলা এলাকার রাসেল মিয়াকে আটক করা হয়েছে। ওই ভুয়া চিকিৎসক নিজেকে ঈশ্বরদী (পাবনা), নারায়নগঞ্জ ও সিলেটের নাগরিক হিসেবে একাধিকবার একাধিক ভুয়া পরিচয় দিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

আপডেট সময় ০৭:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০